ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার: হাবিবুর রশিদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। যেখানে সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে উল্লেখ করে তিনি বলেন, আমি এমপি হলেও যা পাব, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন।

আরও পড়ুন

ঢাকা-৯ আসনে এ প্রার্থী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই গর্ব করে বলতে পারবে তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই। এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে এই এলাকাতেই বসবাস করছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার অনেক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগে থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক ছিল।

হাবিব আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সময় জনগণ আমার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী