আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

আরটিভি নিউজ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২২ এএম


আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের পরিচয় চিহ্নিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান। 

বিজ্ঞাপন

শফিকুর রহমান বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমরা ইতোমধ্যে হ্যাকারদের লোকেশন ও পরিচয় বের করে জাতির সামনে উন্মুক্ত করেছি।

তিনি আরও বলেন, আমরা হাসিনার মতো ফ্যাসিস্টদের কোনোভাবেই বরণ করব না এবং তাদের প্রতি কোনো ধরনের ভয়ও করব না। দেশের দায়িত্ব এদের হাতে দিলে দেশের অস্তিত্বই থাকবে না। এরা দেশকে ধ্বংস করে দেবে।

বিজ্ঞাপন

জামায়াত আমির জনগণের উদ্দেশে সতর্ক করে বলেন, ভোট ডাকাতদের আর কোনো সুযোগ দেয়া যাবে না। জালিয়াতদের জালিয়াতি করার সুযোগ দেয়া যাবে না। দেশের সুষ্ঠু নেতৃত্ব দিতে হবে।

আরও পড়ুন

শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। যারা পচা রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিতে চায়, তাদের বিরোধিতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া অপরিহার্য।

বিজ্ঞাপন

পথসভায় তিনি দেশের নিরাপত্তা এবং সুশাসনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission