ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
যশোর শহরের ভৈরব চত্বরে ১১-দলীয় জোটের নির্বাচনি পথসভায় হাসনাত আব্দুল্লাহ।  ছবি: সংগৃহীত

আবারও পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের ভৈরব চত্বরে ১১-দলীয় জোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পুলিশকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। মনে রাখবেন, আপনারা যে পোশাক পরেন, তা জনগণের আস্থার প্রতীক। আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং জনগণের জন্য কাজ করুন।

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল বিক্ষোভের সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের আচরণ ছিল এক ধরনের টেস্ট ম্যাচের মতো। ডিবি হারুন বা বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা একসময় দাপট দেখালেও আজ তারা কোথাও নেই। জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে যাবেন না; গুলি দিয়েও জনগণকে থামানো যায়নি। আপনারা বিএনপির, জামায়াতের বা এনসিপির পুলিশ হবেন না—আপনারা বাংলাদেশের পুলিশ হোন।

পুলিশের উদ্দেশে হাসনাত আরও বলেন, আপনারা অবৈধ টাকার স্পর্শ থেকে দূরে থাকুন। আজ একদিন গোলামি করলে আগামী পাঁচ বছর রাজনৈতিক নেতাদের কাছে পোস্টিং ও বদলির জন্য দাসত্ব করতে হবে। আপনারা কলঙ্কমুক্ত হয়ে দায়িত্ব পালন করুন। আগামী ১২ তারিখের পর দেশ কেমন হবে— তা আপনাদের ভূমিকার ওপরই নির্ধারিত হবে।

আরও পড়ুন

এনসিপির এ নেতা বলেন, একটি দলের নেতাকর্মীরা মা-বোনদের লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে। তাদের নেতারা একদিকে ‘হ্যাঁ’ বলছেন, অন্যদিকে কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন—এটাই তাদের দ্বিমুখী রাজনীতি। আমরা ইনসাফের পক্ষে দাঁড়িয়ে আছি এবং বিজয়ের দ্বারপ্রান্তে।

হাসনাত এরপর বলেন, ধানের শীষের অনেক ত্যাগী নেতাকর্মী হাইব্রিডদের অত্যাচারে কষ্টে আছেন। তারা আমাদের গোপনে সমর্থন জানাচ্ছেন। তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে গেলেও ভোট দেবেন ১১-দলীয় ঐক্যজোটে। আপনারা এই দাওয়াত সবার কাছে পৌঁছে দিন।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রতীক। যশোরবাসী আর চাঁদাবাজ ও নারী নির্যাতনকারীদের দেখতে চায় না। আগামী ১২ তারিখে এই অশুভ শক্তিকে লালকার্ড দেখানো হবে।

জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের সভাপতিত্বে এ পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা সাকিব শাহরিয়ারসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সভা শেষে শহরজুড়ে একটি বর্ণাঢ্য নির্বাচনি মিছিল বের করা হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ