ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: আরটিভি

বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা পাবে বলে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

জোবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া হবে।

নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।

এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্দেশে এসময় তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গুলশান-বনানী ও বারিধারার প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় পর্যটকেরাও বাংলাদেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন: রিজভী
ভারত থেকে দুর্গাপূজা দেখতে বাংলাদেশে আসা পর্যটকদের অনেকে এ দেশের পূজার আয়োজন ও উৎসবমুখর পরিবেশের প্রশংসা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও আয়োজন অন্য ধর্মের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে উৎসবের এই সর্বজনীনতা বহুদিনের। একে বিভাজনের মধ্যে ফেলার চেষ্টা হয়েছে। নিজের শৈশবের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তার বাড়ির সামনে বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে বড় মেলা বসত। সারা বছর সেই মেলার জন্য অপেক্ষা করতেন তারা। মেলায় খেলনা পিস্তল, বেলুনসহ নানা জিনিস কেনার আনন্দ ছিল। এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি ধর্মের উৎসব কীভাবে অন্য ধর্মের মানুষের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে, তা বোঝা যায়। রুহুল কবির রিজভী বলেন, অতীতের শাসনামলে বিএনপিকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থানের সঙ্গে জড়িয়ে নানা ধরনের প্রচার চালানো হয়েছে। তার দাবি, বিএনপি অতীতেও একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল। তখন এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে বর্তমানের মতো প্রচার দেখা যায়নি। গত ১৭ বছরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার চালানো হয়েছে। তিনি বলেন, সমাজের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে বন্ধন, তা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে রাজনৈতিক স্বার্থে এবং ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে। দেশীয় একটি শক্তি ও তাদের আন্তর্জাতিক সমর্থকেরা পরিকল্পিতভাবে এ কাজে যুক্ত ছিল বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে অতিরঞ্জিত প্রচার ও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়। মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা চলে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রিজভী বলেন, ছাত্রসমাজ ও তরুণদের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। এরপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন ধর্মীয় ও নৃগোষ্ঠীর মানুষ নিজেদের উৎসব নির্বিঘ্নে পালন করছেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ ফিরে এসেছে। বিভিন্ন ধর্মের মানুষ নিরাপদে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। বাংলাদেশে দুর্গাপূজার আয়োজন দেখতে ভারত থেকে পর্যটকেরা এসেছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকার দেখা যাচ্ছে। সেখানে বাংলাদেশে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রশংসা করছেন অনেকে। তিনি বলেন, বাংলাদেশের পূজার পরিবেশ নিয়ে বিদেশি পর্যটকদের ইতিবাচক অভিজ্ঞতা দেশের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের একটি দিক তুলে ধরে। অথচ দীর্ঘদিন ধরে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বক্তব্যের শেষে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতে যেন বিভেদ সৃষ্টির সেই প্রচেষ্টার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। আরটিভি/টিআর
ভারতীয় পর্যটকেরাও বাংলাদেশের পূজার পরিবেশের প্রশংসা করছেন: রিজভী
জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি জনগণের অধিকার আদায়ের জন্য সরকারের বিরোধিতা করছে, নাকি বিরিয়ানির ভাগ পাওয়ার জন্য।
জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’
স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। গত কয়েক দিনে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-১ এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে। এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে, যাতে কারো উসকানির ফাঁদে পা না পড়ে। তিনি বলেন, দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এই ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতা-কর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে। উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। আরটিভি/টিআর
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাকর্মীদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। যারা দুর্নীতি বন্ধের কথা বলবেন, তাদের নিজেদের আচরণেও তার প্রতিফলন থাকতে হবে। অন্যথায় দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সামলে রাখা শিক্ষকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রতি ঝোঁক বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং তাদের উপযোগী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে সরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বর্তমান প্রজন্মের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করাও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেন কিংবা অন্যায়ের সঙ্গে জড়িত হন, সেটিও কোনোভাবেই সহনীয় হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তাদের রায় দেবে। তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। এরই মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। এ সুযোগ কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে কাজ করা গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে থেকে তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।  সম্মেলনে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
আরও পড়ুন
‘শিক্ষার্থী পরিচয়ে’ যবিপ্রবিতে বহিরাগতরা, এরপর যা ঘটল
‘শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে’
জুলাই গণঅভ্যুত্থানে রাবির নারী শিক্ষার্থীরা: ইতিহাসের আড়ালে এক সাহসী অধ্যায়
বট আইডি থেকে ফেসবুকে নারী শিক্ষার্থীকে ‘গালি’ শিবিরকর্মীর