ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–৯ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে: হাবিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত

তারেক রহমান এই এবং ভবিষ্যৎ প্রজন্মের আশার প্রতীক এবং তার নেতৃত্বেই ঢাকা–৯ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো বালুর মাঠে নির্বাচনি জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি যতদিন বেঁচে থাকব, জীবনে আর কিছু না পেলেও আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা কোনোদিন ভুলতে পারব না।

নিজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা উল্লেখ করে হাবিব বলেন, অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর প্রথম যে কণ্ঠ তিনি শুনেছিলেন, সেটি ছিল তারেক রহমানের। আজকের এই সভার প্রধান অতিথির কণ্ঠই সেদিন তার কানে প্রথম এসেছিল।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে হাবিব বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আগামী দিনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভোটারদের কে আহ্বান জানান।

ঢাকা–৯ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দিনে গ্যাস না থাকায় রাতে রান্না করতে হয়, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, খেলার মাঠ নেই। একটি মাত্র হাসপাতাল রয়েছে। গত ১৫–১৬ বছরে নতুন কোনো হাসপাতাল গড়ে ওঠেনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। বিএনপি বিশ্বাস করে, দল-মত নির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এই কার্ড পাবেন।
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও