ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রুহুল কবির রিজভী

কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করেও দলটির নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন রিজভী।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসরদের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়েই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা স্পষ্ট হয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ পাঠাচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে টাকা দিয়ে গাড়িতে আগুন দেওয়া, বাড়িঘরে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যারা এসব কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন, এসব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাকে নিতে হবে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করে না। কিন্তু পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তার দুই ঘণ্টা বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি একটি অশুভ ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ বরাবরই ক্ষমতাকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করেছে। ক্ষমতায় এসে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। মেগা প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করে দলের নেতারা বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন। ১৭ বছর ধরে দুঃশাসন চালিয়ে গণতন্ত্রের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধী দল, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের শাসন পরিচালনা করেছে।

আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কখনও স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ স্তব্ধ করতে পারবে না।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যারা জনগণের অধিকার কেড়ে নিতে আসবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে।

মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন সহ মুক্তিযুদ্ধা দলের ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়লেও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেকেই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন। রোববার(২২ নভেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নিজেকে সাহিত্য বা কবিতার তাত্ত্বিক ব্যক্তি নন উল্লেখ করে রিজভী বলেন, ‘শাহিন রেজা আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মোটেও কবিতা বা সাহিত্যের লোক নই। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, এর ব্যাকরণটাও আমি জানি না। টেলিভিশন ও প্রযুক্তির কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য নিয়ে যেসব আলোচনা শুনি, সেগুলোর আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন।’ কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে করতাম কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা একটু ভিন্ন ধরনের। এমনও ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরাও অত্যন্ত স্মার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্ন হন।’ কবি রেজাউদ্দিন স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কেউ হতেন কি না সন্দেহ। তিনি আরও বলেন, ‘স্টালিন অত্যন্ত সামাজিক মানুষ। আমরা প্রায়ই দীর্ঘ সময় আড্ডা দিই। কিন্তু এর মধ্যেও স্ত্রী ও কন্যার কথা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়গুলো তার মাথায় থাকে। দিনশেষে বাজার নিয়ে বাড়ি ফেরেন। এটি তার অসাধারণ একটি গুণ।’ কবিতার প্রেরণা প্রসঙ্গে নিজের এক বাংলা শিক্ষকের স্মৃতিচারণ করে রিজভী জানান, কবিদের জীবনে নানা ধরনের প্রেরণা আসে। তার এক শিক্ষক কবিতার প্রেরণা ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ওই শিক্ষকের কথা আজও তার মনে রয়েছে। এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি কবিতার গভীরে যেতে না পারলেও একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। আন্দোলন ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাদের অনুপ্রাণিত করত। তিনি বলেন, সেসময় ভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভিন্ন লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের পাশাপাশি সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তারা কবিতা আবৃত্তি করতেন। কবি রেজাউদ্দিন স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছে, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। কখনো নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেয়নি বলেই সে নিজস্ব একটি ধারা তৈরি করতে পেরেছে।’ বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা। বক্তব্যের শেষে কবি রেজাউদ্দিন স্টালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন রিজভী। আরটিভি/এসকে
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। তিনি বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে। রিজভী বলেন, সরকার প্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই। আরটিভি/টিআর
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
আরও পড়ুন
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী