ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সৈয়দপুরে নগদ অর্থসহ জামায়াত নেতা আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াতের

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
গবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকা নগদ অর্থসহ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আামিরকে আটকের ঘটনাকে ‘সাজানো নাটক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই বিমানে ওঠেন। অথচ সৈয়দপুরে পৌঁছানোর পর সেখানে একটি নাটক সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল ও বয়স্ক নেতা ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনে তিনি সঙ্গে কিছু নগদ টাকা বহন করছিলেন।

আরও পড়ুন

তিনি বলেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই বিমানে ওঠেন। অথচ সৈয়দপুরে পৌঁছানোর পর সেখানে একটি নাটক সাজানো হয়েছে।

টাকা বহনের বৈধতার স্বপক্ষে প্রমাণ তুলে ধরে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অভ্যন্তরীণ রুটে এই অর্থ পরিবহনে কোনো বাধা নেই মর্মে অনাপত্তিপত্র দিয়েছেন। ঢাকা থেকে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হলো, অথচ গন্তব্যে পৌঁছানোর পর তাকে আটক করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এটি জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন প্রয়াস।

আটক নেতার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ওই বয়স্ক নেতা অসুস্থ হয়ে পড়েছেন।

ব্রিফিংয়ে নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরা হয়।

জুবায়ের অভিযোগ করেন, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার-১, কুমিল্লা-৪ ও ৮ এবং বরগুনায় নেতা-কর্মীদের ওপর হামলা, এজেন্টদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

তিনি বলেন, প্রশাসনের একটি অংশ ও একদল লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ২৪-এর ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে এই ধরনের ফ্যাসিবাদী আচরণ জনগণ মেনে নেবে না। যারা এসব করছেন, তারা জনরোষে পড়বেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন টিমের সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেন, সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে ভাবুন—কারও কাছে যদি অবৈধ বা সন্দেহজনক টাকা থাকে, তবে সে কি বিমানবন্দরের মতো এমন কঠোর ও অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তা নিয়ে যাবে? অবশ্যই যাবে না।

তিনি বলেন, কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক বা কর্তৃপক্ষ কীভাবে সিদ্ধান্তে পৌঁছালেন যে এই টাকার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে? জামায়াতের স্পষ্ট অবস্থান হলো—এর সঙ্গে নির্বাচনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটি জামায়াতের বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এ সময় দলের পক্ষ থেকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বিমানবন্দরে হট্টগোল ও কর্মকর্তাদের লাঞ্ছনা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
‘ঝাড়ফুঁকের’ কথা বলে শিশুকে নিয়ে দোকানের পেছনে সাবেক জামায়াত নেতা, অতঃপর...