ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে বাধা সৃষ্টি করলে, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা যে-ই করুক না কেন, জনগণ তা মেনে নেবে না। এদেশের জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন উপস্থিত ছিলেন।

দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে নজরুল ইসলাম খান বলেন, আগামীকাল কোনো অবস্থাতেই আমরা নির্বাচনের মাঠ থেকে সরবো না। নির্বাচন যে-ই প্রতিরোধের চেষ্টা করবে বা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের কিছু করা লাগবে না, জনগণ নিজেরাই তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি তা করি, জনগণ আমাদেরও প্রতিহত করবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আশা ছিল কমিশন আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। আমরা কয়েকটি জায়গায় টাকা বিতরণের সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ অভিযোগ দিয়েছি, কিন্তু কমিশন বলছে বিষয়টি জুডিশিয়াল কমিটির কাছে পাঠানো হয়েছে। আমরা মনে করি, এই জবাব যথেষ্ট নয় এবং আরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পরিবর্তনের প্রতিপক্ষ এবং যারা নির্বাচনে নিজেদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে সব ষড়যন্ত্রের বিপরীতে নির্বাচনের পক্ষে জনগণের আগ্রহ অনেক বেশি শক্তিশালী। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে এবং আমাদের বিজয় হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, জনগণের স্বার্থে রাজনীতি করেনি; তারা দলীয় স্বার্থে রাজনীতি করেছে।
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন ছিল। দলটির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ লোক ভারতে পালিয়ে গেছে। দেশে তাদের কিছু দোসর রয়েছে, যাদের হম্বিতম্বি দেখা যাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করে তুরস্কের বিনিয়োগ এবং অর্থনৈতিক-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশ।  বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ডা. শফিকুর রহমান এমপি বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। তিনি বাংলাদেশের রোহিঙ্গা সংকট এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য তিনি তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি তুরস্কের পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান এমপি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক কার্যক্রমে পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান। আরটিভি/টিআর
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা
‘বাবা-মায়ের সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’-এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী ছাত্রদলের সাবেক এক নেতা। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা
‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’
আরও পড়ুন
‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’
গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস