ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গণনার পরবর্তী সময়ে ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বাধ্য করা হলে কঠোর আন্দোলন নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াত আমির। ব্রিফিংয়ের আগে বিকেল ৫টায় নিজেদের নির্বাহী পরিষদ ও রাত ৮টার দিকে জোটের শরিক ১১ দলের শীর্ষনেতাদের নিয়ে দুটি বৈঠক করে জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাইলেও যদি তারা ইতিবাচক ধারার রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন—যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন ও আপত্তি আছে—দায় মূলত তাদেরই নিতে হবে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করার।

তিনি বলেন, যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলো কিসের আলামত? এখন এগুলো বন্ধ করতে হবে। এখনও যদি বন্ধ করা না হয়, আমরা বাধ্য হব যেকোনো সিদ্ধান্ত নিতে। এ সময় রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির।

আরও পড়ুন

ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন মানে হার-জিতের ব্যাপার থাকবে, এটাই স্বাভাবিক। সেই হার-জিতটা যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে কারও সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে।

জামায়াত আমির বলেন, আমরা আমাদের পক্ষ থেকে গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ করেছেন, আজ দেশের বিভিন্ন জায়গায় ১১ দলের কর্মী-সমর্থক, এজেন্ট ও ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির ওপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর এই জাতির জন্য এটি খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাঁদের নিতে হবে, যাঁরা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন।

বেশ কিছু জায়গায় নির্বাচনি ফলাফল কারচুপির অভিযোগও উত্থাপন করেন শফিকুর রহমান। তিনি বলেন, বেশ কিছু জায়গায় গতকাল নির্বাচনী সম্প্রচার যখন হয়, ফলাফল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যে পিছিয়ে ছিল, কিছু ভোট নষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে।

জামায়াত আমির বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কী হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তার সাক্ষী এই দেশবাসী ও বিশ্ববাসী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর ওখানে যে কারণে অন্য একজনের পক্ষে ব্যালট একসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মাওলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা একসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে?

এসব আসনে নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের ওপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভেতরে যদি আমরা প্রতিকার পাই, তাহলে এক কথা, কিন্তু যদি না পাই, তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ দেখতে। আমরা আশা করব, নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায়-ইনসাফ করবে। না করলে দায় তাদের নিতে হবে।

দেশের সবাই একই সংবিধানের অধীনে সমান অধিকার ভোগ করবেন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম, সেই কালো অধ্যায়ের অবসান হোক। কিন্তু যদি আবার এটা ফিরে আসে, আমরা লড়ে যাব। আমরা থামব না, এখানে কোনো ছাড় দেব না।

গণভোট বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে। অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে, এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন ধারার সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে ‘‘হ্যাঁ’’ বিজয়ী হয়েছে। এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন, তাঁদের দায়িত্ব। তাঁরা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করব।

জামায়াত আমির আরও বলেন, যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হ্যাঁ বলেছেন এবং আমাদের ভোট দিয়েছেন, সহযোগিতা-সমর্থন করেছেন, আমরা তাদের বলতে চাই, আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন, আগেও আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সঙ্গে থাকব ইনশা আল্লাহ। আমাদের যদি বাধ্য করা হয়, তাহলে রাজপথেও আমরা নামব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াত আমিরের
সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট
‘২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’
ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির