জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৫ এএম


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনের অনিয়ম সংক্রান্ত তথ্য ও পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission