ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি আব্দুল্লাহ ওয়াজেদের ইন্তেকাল, সংসদ ভবনে জানাজা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ আর নেই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সংসদ সচিবালয় সূত্রে বর্ষীয়ান এই নেতার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।

মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান।

আরও পড়ুন

জানাজা শুরুর আগে মরহুমের বড় ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং উপস্থিত সবার কাছে তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেন। জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত জানাজা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দ (ময়মনসিংহ-৪), জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর), যুগ্মসচিব (মানবসম্পদ) এবং সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি ১৯৯১ এবং ১৯৯৬ সালে অনুষ্ঠিত পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি নিজ এলাকায় শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিল্প-বাণিজ্যের প্রসারে অসামান্য অবদান রাখেন। কসবা ও আখাউড়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা আজও স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
থাইল্যান্ডে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে গুলি করে মারলেন সাবেক এমপি
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
বরগুনা-২ আসনের সাবেক এমপি হিরু মারা গেছেন
সাবেক এমপির গাড়িবহরে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান ধরা