ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধানের শীষে ভোট দিতে চাওয়া সেই অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আরামবাগ এলাকায় বসবাসকারী অসুস্থ বৃদ্ধা রাহেলা খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেন, ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই, তাহলে কী নিয়ে বাঁচবো! এই বক্তব্য ছড়িয়ে পড়লে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপর মঙ্গলবার (৩ মার্চ) আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রাহেলা খাতুনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেয়। প্রতিনিধি দলটি তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয় এবং বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে ভোটদানের বিষয়ে জানতে চাইলে তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী