ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেল স্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকায় তারাবির নামাজ চলাকালে এক বাসায় ডাকাতির ঘটনায় রেজিনা মমতাজ (৬৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের দাবি, বাসা থেকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রেজিনা মমতাজের স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে একদল ডাকাত বাসায় প্রবেশ করে। এ সময় মমতাজ বাসায় একাই ছিলেন। ডাকাতরা তাকে বেঁধে ফেলে এবং স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

নিহতের ছেলে রয়সুল আলম জানান, তার বাবা-মা ওই বাসাতেই থাকতেন। নামাজ শেষে তার বাবা বাসায় ফিরে ঘরের ভেতর এলোমেলো অবস্থা দেখতে পান এবং মাকে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের ৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
যেভাবে পড়বেন তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
প্রথম তারাবির নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
আল্লাহর নৈকট্য লাভের পথ তারাবির নামাজ: নিয়ম ও দোয়া
তারাবির নামাজ পড়তে হবে কত রাকাত, ৮ নাকি ২০?