ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
মির্জা আব্বাস। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে।

রোববার (১৫ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে। দুপুর ১২টার দিকে এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে যাবেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে গত শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

আরও পড়ুন

শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

গত ১২ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে তবে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন।  জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে।  কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতা যেভাবে বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচণায় দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে জীবনবাজি রেখে পাশে থাকবে জাতীয়তাবাদী ফোর্সেস ফোরাম।  ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।  প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নেও প্রতিজ্ঞা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন বক্তব্য রাখেন। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল
‘তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট সরকারও হতে পারে।
‘তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার’
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সব ইউনিটকে এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পরিবারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আহত হন তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য। ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। আরটিভি/এসআর
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
আরও পড়ুন
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ