ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
ক্যাম্পাসে রাখা অ্যম্বুলেন্স। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। রাতেও পাওয়া যাবে জরুরি সেবা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিবহণ শাখা পরিচালকের সঙ্গে কথা বলি।

তিনি বলেন, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। রাতেও পাওয়া যাবে জরুরি সেবা।

বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে, যাতে কোনো শিক্ষার্থীকে আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিজ্ঞাসাবাদের মধ্যেই চবির শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ভিডিও কল
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী।
জিজ্ঞাসাবাদের মধ্যেই চবির শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ভিডিও কল
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপে ঘটনা ঘটেছে। এতে দুজন শিক্ষার্থী ও একজন পথচারী মহিলা আহত হয়েছেন।  
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
মধ্যরাতে উত্তাল চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
মধ্যরাতে উত্তাল চুয়েট
আরও পড়ুন
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ
ববি ছাত্রদল নেতার উদ্যোগে ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের