
ওরা (বিএনপি) দুর্দিনে জনগণের পাশে থাকে না। মনে আছে, শীতের সময়ে আমরা এসেছিলাম কম্বল নিয়ে, তখন কোথাও তাদের দেখা যায় নাই। আপনাদের বিপদের সময় কে আপনাদের পাশে থাকে? শেখ হাসিনার কম্বল নিয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ এসেছে।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নারী ও তরুণ ভোটারাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদা অসুস্থ, দেখা হচ্ছে না ফখরুলের
--------------------------------------------------------
কাদের বলেন, ‘বিএনপির পায়ের তলায় মাটি নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন, আপনারা ঠাকুরগাঁওবাসী কী বলেন? এই প্রশ্ন করা হলে জনসভায় উপস্থিত সবাই সমস্বরে বলেন না, না, না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে খাওয়া ভবন হবে। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ পেট্রলবোমা মারবে আপনারা কী তা চান?
জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, দলের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
আরও পড়ুন:
এসজে




