ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে, নানা নাটকীয়তা ও আপিল আবেদন শেষে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথমদিন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা নিয়েছিলেন, তা আইনত সঠিক হওয়ায় কমিশন তা বহাল রেখেছে।

তবে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। আইনের অস্পষ্টতার কারণে নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য তিনি হাইকোর্টে রিট করবেন বলে জানান।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খানের মনোনয়নের বিরুদ্ধে করা একটি আপিল আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, জীবা আমিনের বিরুদ্ধে যিনি আপিল করেছিলেন, তিনি নিজে ওই নির্বাচনের প্রার্থী ছিলেন না। আইন অনুযায়ী আপিলকারীকে অবশ্যই একজন সংক্ষুব্ধ প্রার্থী হতে হয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। ফলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় আবেদনটি খারিজ হয়ে যায় এবং জীবা আমিনের প্রার্থিতা বহাল থাকে।

আরও পড়ুন

বিএনপির আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে চন্দ্রা চাকমা নামের এক ব্যক্তি আপিল করলেও শুনানিতে তা টেকেনি।

এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, আপিলকারী আইনত সংক্ষুব্ধ প্রার্থী না হওয়ায় তার আবেদনটি গ্রহণ করার সুযোগ নেই। ফলে মাধবী মারমার মনোনয়নপত্রটিও বৈধ থাকছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা