ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে গৃহ হারানো পরিবারগুলোকে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে।

তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ, রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
যুবদল নেতা নয়ন / ‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।  তার মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। এমনকি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে আসার সাহস পেতেন না।  রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৫ সালে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন তিনি। রবিউল ইসলাম নয়ন লেখেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে সুড়ঙ্গের মতো করে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে। ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কী বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করত না। যদি তাদের চাকরি চলে যায়।’ ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক কর্মীর পাশে থাকার কথাও উল্লেখ করেন যুবদলের এই নেতা। তিনি লেখেন, ‘এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজখবর নিত। পাশে বসে সাহস দিত, পাশে থাকার প্রতিশ্রুতি দিত।’ তাদের মধ্যে ছবিতে থাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন। আরটিভি/এসআর
‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় মহাখালির আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিলো আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল। এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাই তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলু-সহ নেতৃবৃন্দ। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আরও পড়ুন
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান