
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দিদার বলেন, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মির্জা ফখরুল ইসলামের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। বাসা থেকে বের হওয়ার সময় তিনি উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।
এসএস/পি




