ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জামায়াত মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে: দুদু

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪৭ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু : ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, দেশে অপকর্ম করে একটি গোষ্ঠী, আর দোষ চাপানোর চেষ্টা করে সরকারের ওপর। জামায়াতে ইসলাম মিথ্যা ও বিভ্রান্তির রাজনীতি করে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা এমন একটি রাজনৈতিক অংশ, যাদের মিথ্যা ছাড়া আর কিছু নেই। ১৯৪৭ সালে এরা পাকিস্তানের পক্ষে ছিল না। ১৯৭১ সালে যখন দেশের সাধারণ মানুষ বুঝেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, তখনো তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল এই শক্তি।

বিএনপি নেত দুদু আরও বলেন, আজকে তারা মুখোশ পরে দেশের ভালো চাওয়ার কথা বলে। কিন্তু মানুষ এখন সচেতন। দেশের মানুষ জানে কে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কে ছিল বিপক্ষে।

এ সময় হাম নিয়ে তিনি বলেন, হামের বিষয়ে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হামের মতো রোগ, যেটি আমরা নির্মূল করেছিলাম, সেই রোগও আবার ফিরে এসেছে আগের সরকারের ব্যর্থতার কারণে। এখন সরকার জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

তিনি ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক ফার্মেসি আগে রাত সাতটা-আটটার মধ্যে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে। এটি প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, গত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের হাতে তুলে দিয়েছিল। এখন সত্যিকারের শিক্ষাবিদদের ভাইস চ্যান্সেলর (ভিসি) করা হলে তারা সেখানে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

আরও পড়ুন

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। এমন কোনো নেতা-কর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হয়নি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

অপকর্ম যারা করছে তারা বিএনপি করে না উল্লেখ করে এই নেতা আরও বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
‘ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি, এলাকায় জ্বালাচ্ছে দোজখের আগুন’
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম
একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী