ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রামিসা হত্যার বিচার প্রক্রিয়ায় বাধার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: এ্যানি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:১৫ পিএম
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় নদী দিবসে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা নিয়ে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

এ সময় মন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। এটা একটা আইনি প্রক্রিয়া। কিন্ত কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, মব করা হচ্ছে তা একটা বিরোধী দলের কাছে সরকার প্রত্যাশা করে না।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া সরকার মেনে নেবে না।

ঝিনাইদহে এনসিপি নেতা ওপর হামলার ঘটনা নিয়ে এ্যানি বলেন, ঝিনাইদহে যে নাসিরুদ্দিন পাটোয়ারী গেলেন, তার মাঝে কি কোনো শালীনতা আছে? তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। এসব কি মানুষ মেনে নেবে?

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে তার ওপর বিশেষজ্ঞ মতামত পেয়েই সরকার কাজ করবে। সে লক্ষ্যে কাজ চলছে। তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
আরও পড়ুন
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন
রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী