ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া বৃহস্পতিবারের (২৩ জুলাই) পদযাত্রা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পদযাত্রা দুটি পরবর্তীতে সমন্বয় করা হবে এবং তারিখ জানানো হবে।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামীকাল বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় দলটির পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

তবে বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদরে নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদযাত্রা দুটির পরিবর্তিত তারিখ ও সমন্বয় পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পালিত হবে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি অবিরাম অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় জেলা সদরে পৃথক দুটি পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি