ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দ্রুত ওষুধ অনুমোদনের বিশেষ কর্মসূচি স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। ছবি: সংগৃহীত

দ্রুত ওষুধ অনুমোদনের বিশেষ কর্মসূচি কার্যত স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় চালু হওয়া এ কর্মসূচিতে নতুন কোনো ওষুধকে অগ্রাধিকার তালিকায় নেওয়া হচ্ছে না। ফলে দ্রুত অনুমোদনের অপেক্ষায় থাকা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তায় পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালের জুনে তৎকালীন এফডিএ কমিশনার মার্টি মাকারি ‘কমিশনার্স ন্যাশনাল প্রায়োরিটি ভাউচার’ কর্মসূচি চালু করেন। এর আওতায় জনস্বাস্থ্যের জরুরি প্রয়োজন মেটাতে পারে—এমন ওষুধের অনুমোদন প্রক্রিয়া এক থেকে দুই মাসে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

কর্মসূচির আওতায় মোট ২২টি ওষুধকে বিশেষ অনুমোদনপত্র দেওয়া হয়। এর মধ্যে ১২টি ওষুধ অনুমোদন পেয়েছে। তবে গত মে মাসে মাকারি পদত্যাগের পর নতুন কোনো ওষুধকে এই সুবিধা দেওয়া হয়নি। কর্মসূচির অনুমোদন তদারকির জন্য গঠিত বিশেষ পরিষদের কার্যক্রমও বন্ধ রয়েছে।

বিশেষজ্ঞদের অভিযোগ, দ্রুত অনুমোদনের নামে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়া এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওষুধের দাম কমানোর চুক্তি করা কয়েকটি প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে বলে সমালোচনা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কর্মসূচিটি এখনো চলমান। এ বিষয়ে পাওয়া মতামত পর্যালোচনা করে এর কাঠামো আরও উন্নত করার কাজ চলছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ায় ৬৩ মিলিয়ন ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগে ৬৩ মিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছেছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যামিলি ডলার।
ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ায় ৬৩ মিলিয়ন ডলার জরিমানা
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
২০২৭ অর্থবছরের শুরুতেই বড় বাজেট ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র।
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
আরও পড়ুন
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ