ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাসিম খান জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী, নুরুল ইসলাম বহিষ্কার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম
ব্যারিস্টার নাসিম খান। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের নতুন প্রধান সমন্বয়কারী হিসেবে ব্যারিস্টার নাসিম খানকে নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে জোটবিরোধী কর্মকাণ্ড ও বিতর্কিত বক্তব্যের অভিযোগে জোট থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলামকে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিন সন্ধ্যায় জোটের মুখপাত্র এস এম শাহাদাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডা. নুরুল ইসলাম বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন এবং সরকারবিরোধী আন্দোলনের আহ্বান জানান। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর শরিক জোটের পক্ষ থেকে তা প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তিনি তাতে সম্মত হননি।

এছাড়া, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি করেন বলেও অভিযোগ করা হয়। পরে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জোটের দাবি, ২ ও ৪ আগস্টের এসব কর্মকাণ্ড নিয়ে শরিক দলগুলোর মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে ডা. নুরুল ইসলামের উপস্থিতিতেই জোটভুক্ত সব দলের নেতারা সর্বসম্মতিক্রমে তাকে জোট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। বৈঠকে তিনি ওই সিদ্ধান্ত মেনে নেন বলেও জানানো হয়।

একই বৈঠকে ব্যারিস্টার নাসিম খানকে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তিফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএলের সভাপতি মাইনউদ্দিন কাদেরী, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ জোটের বিভিন্ন দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী