
চাইলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা যাবে না। কারণ তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন।
বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
বিএনপি নেতা আরো বলেন, ‘এমনকি প্রধানমন্ত্রী সাত দিন ব্রিটিশ হাইকমিশনের কাছে অবস্থান করলেও তাঁকে (তারেক রহমান) ফেরত আনা সম্ভব নয়।’
খন্দকার মোশাররফ বলেন, তারেক রহমান সব আইন মেনেই ব্রিটেনে অবস্থান করছেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবেন বলে একটা ধূম্রজাল তৈরি করছেন। তারেক রহমান যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ে আছেন। কারণ, এ দেশের সরকার তাঁকে সহ্য করতে পারে না।
বিএনপি নেতা বলেন, ‘যত দিন না তারেক রহমান ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন : আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ; তত দিন তাঁকে যে কেউ চাইলেই দেশে ফেরত আনা যাবে না। তারেক রহমান অবশ্য বাংলাদেশে আসবেন। এ দেশের জনগণ তাঁকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে আনতে চান, সেভাবে তাঁকে ফেরত আনা কোনোভাবেই সম্ভব নয়।’
আরও পড়ুন :
এসজে




