
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের তিন জ্যেষ্ঠ নেতা কারাগারে গেছেন।
শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন।
বিএনপির ওই তিন নেতা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করছেন।
এসজে




