
ফিলিস্তিন, ইরান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান নিয়ে সেখানে শান্তির পক্ষে বিদেশ নীতি গ্রহণ করতে হবে।
বললেন সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘প্যালেস্টাইন সংকট ও সমসাময়িক বিশ্বের উত্তেজনাময় পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেনন বলেন, ফিলিস্তিন-ইরান ও সিরিয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা কেবল ওই দেশগুলোর সমস্যা নয়। এটা বিশ্বব্যাপী সমস্যা। মার্কিন সাম্রাজ্যবাদ তাদের অস্ত্র ব্যবসার জন্য বিশ্বে শান্তির বিঘ্ন ঘটিয়েছে, আরও ঘটাবে। পুঁজিবাদী সংকট মোকাবেলা করতেই তাদের দেশে দেশে এই যুদ্ধ।
--------------------------------------------------------
আরও পড়ুন : ব্যবসা করতে আসিনি, দেশ গড়তে এসেছি: প্রধানমন্ত্রী
--------------------------------------------------------
আলোচনা সভায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ইউ রামাদান বলেন, এটা দুঃখজনক যে, আরব বিশ্ব আজ বিভক্ত। অনেক আরব রাষ্ট্রই যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। মনে রাখবেন ফিলিস্তিন হঠাৎ করে তৈরি হয়নি। এর দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ফিলিস্তিনের জনগণের ওপর যুক্তরাষ্ট্রের মদদে ইসরাইল বর্বর নির্যাতন করছে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কে এ এম সা'দ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের অধ্যাপক তৌহিদুর ইসলাম, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রকৌশলী ড. আবুল কাসেম প্রমুখ।
আরও পড়ুন :
এসজে/পি




