
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হেসেন ও বি চৌধুরীরা হঠাৎ করে মাঠে নাজিল হয়েছেন।
তারা মূলত খালেদা জিয়াকে বাঁচাতে মাঠে নেমেছেন। তবে দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জাসদ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
ইনু আরও বলেন, ড. কামাল গংরা শেখ হাসিনাকে পছন্দ করেন না। তারা দুর্নীতিবাজ জঙ্গিদের আশ্রয়দাতা খালেদা জিয়াকে পছন্দ করেন। মুখে সরকারের পদত্যাগের কথা বললেও তাদের মূল এজেন্ডা খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। কিন্তু দেশের মানুষ তাদের বিগত দিনেও বয়কট করেছে আগামীতেও প্রত্যাখান করবে।
তিনি বিএনপিকে ৭১ ও ৭৫ এর খুনিদের আস্তানা ও আগুন সন্ত্রাসীদের আশ্রয়স্থল আখ্যায়িত করে বলেন, তারা যেন আর কোনোদিন ক্ষমতায় যাবার স্বপ্ন না দেখে। দেশের মানুষ তাদের চিরদিনের জন্য বয়কট করেছে।
ইনু রংপুর ২ আসনে জাসদ মনোনীত প্রার্থী কুমারেশ রায়কে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, এ জনসভা প্রমাণ করে এই এলাকার জনগণ আমাদের পাশে আছে। এ আসনে কুমারেশের কোনও বিকল্প নেই।
উপজেলা জাসদ সভাপতি কুমারেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ডা: একরামুল হোসেন স্বপন।
আরও পড়ুন :
জেবি/জেএইচ




