
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের আদালতে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে করা মামলার রায় ফের ফিছিয়েছে। আদালত কতুন তারিখ ঠিক করেছেন ১৫ নভেম্বর।
আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শিলংয়ের আদালতের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালত রায়ের নতুন এ তারিখ ঠিক করেন।
আজ(২৮ সেপ্টেম্বর) এ মামলার রায় দেয়া কথা ছিল। সালাহ উদ্দিনের পক্ষে আইনি লড়াই করছেন এডভোকেট এসপি মাহন্ত।
জামিনে মুক্ত থাকা বিএনপি নেতা রায় শুনতে আজ আদালতে হাজির হন। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।
২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন তিনি। গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। পরে ওই বছর ১১ মে ভারতের শিলংয়ে সন্ধান মেলে সালাহ উদ্দিনের। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দেশটির ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় শিলং পুলিশ।
কারাগার ও হাসপাতালে চিকিৎসা নেয়ার পর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় জামিন মুক্তি পান তিনি। পরে জামিন পেলেও ভারত ছাড়ার অনুমতি মেলে না তার।
আরও পড়ুন :
জেএইচ




