
বিএনপি নেতারা কথা বলার সময় সেনাপ্রধানকেও আক্রমণ করতে ছাড়ছে না। এই ধরনের মন্তব্য বিপদজনক। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি দলটি সন্ত্রাসের ওপর নির্ভর। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়।
এসময় কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিন বিএনপির নেত্রী সকাল সাড়ে সাতটার সময় কোথায় ছিলেন। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যাকারীদের যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছেন ঠিক তেমনিভাবে পিলখানার হত্যাকারীদেরকেও বিএনপির নেতারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, যারা এ দেশের রাজনীতিতে নীতি-নৈতিকতার কথা বলে গণতন্ত্রের নামে মায়াকান্না করে তারা খুনি সন্ত্রাসীদের সঙ্গে তথাকথিত জাতীয় ঐক্য করতে যাচ্ছে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন :
জেবি




