
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বর্তমানে ভারত সফরে রয়েছেন। এ বিষয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেনদরবার করতেই তিনি ভারত সফরে এসেছেন।
ইতিমধ্যেই আব্দুল আউয়াল মিন্টু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুসহ বেশ কয়েকজন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাম্প্রতিক সময়ে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করে গেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তিনশ আসনের মধ্যে অন্তত ৫০টি আসনে সংখ্যালঘুদের প্রার্থী করবে বলে ভারতীয় নেতৃত্বকে আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, এমন তথ্যও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্বও বাড়াবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ভারতের শিলং এর আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে বেকসুর খালাস দিয়েছেন। আব্দুল আউয়াল মিন্টুর ভারতে অবস্থানের সময় তার মুক্তির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন :
এমকে




