
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে চলচ্চিত্র বানালে একটা হরর মুভি হয়ে যাবে।
বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জীবন নিয়ে চলচ্চিত্র বানালে একটা হরর মুভি হতে পারে, যাকে আমরা ভৌতিক গল্প বলি। ভৌতিক ছবিতে আপনারা দেখেছেন- মানুষ না পোড়ালে নায়িকার ঘুম হয় না। খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র বানালে এগুলো উঠে আসবে। সেজন্যই শেখ হাসিনাকে নিয়ে বানানো ছবি নিয়ে বিএনপি এবং রিজভী আহমেদের এতো গাত্রদাহ।
এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র বানানোর কিছু নেই। তাই বিএনপির গাত্রদাহ। বিএনপির গাত্রদাহের মূল কারণ হচ্ছে- তাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে এমন কোনও শিল্পকর্ম বানানোর সুযোগ নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার জীবনী লিখতে গেলে কিংবা জীবনী নিয়ে চলচ্চিত্র বানাতে গেলে তো বলতে হবে- নিজের জন্মদিন না হওয়া সত্ত্বেও, ১৫ আগস্ট তিনি কেক কাটেন। একটি মানুষের পাঁচটি জন্ম তারিখ।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে যদি কোনও চলচ্চিত্র বানাতে হয় তাহলে বলতে হবে- তার নেতৃত্বে বাংলাদেশ পর পর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি কালো টাকা সাদা করেছেন, তার দুই পুত্রের দুর্নীতি বিদেশে উদ্ঘাটিত হয়েছে। দুর্নীতির দায়ে তার ১০ বছর জেল হয়েছে।’
আরও পড়ুন :
এসজে




