
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে কাস্তে মার্কা নিয়ে অ্যাডভোকেট এ কে এম সোহেল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুর বারোটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার মাসুদ আলম সিদ্দিকের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
অ্যাডভোকেট এ কে এম সোহেল আহমেদ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও আছেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভোলা জেলার সাবেক সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ্ চৌধুরী, সিপিবি জেলা সম্পাদক মোনায়েম চৌধুরী ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সভাপতি জি সাহা,মশিউর রহমান পিংকু, যুব ইউনিয়ন নেতা শাহরিয়ার রাছেল, ছাত্র ইউনিয়নের ভোলা জেলা শাখার সম্পাদক কপিল চন্দ্র দে সহ আরও অনেকে।
আরও পড়ুন :
এসজে




