
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করে রংপুরের বদরগঞ্জে ঝাড়ু ও জুতা মিছিল করেছে জাপার নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুরও করেছে।
বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, দলীয় সিদ্ধান্তের বাইরে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু রংপুর-২ আসনের হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এই খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মীরা বদরগঞ্জে বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু ও জুতা মিছিল করে।
বিক্ষোভকারীরা স্থানীয় কোনও প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
আরও পড়ুন :
জেবি




