
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের সবশেষ অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিজয়নগরে জাতীয় ঐক্যফ্রন্ট কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়কারী ড. মেহেদী মাসুদ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা আজ শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ হয়েছে। তাই আর কেউ কোনও সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। এখন শুধু অপেক্ষা ভোটের।
এবার নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা সব দল অংশগ্রহণ করছে এবং ৩০০ আসনের প্রত্যেকটিতে একাধিক প্রার্থী রয়েছে। যার ফলে দেশের সব মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
পি




