
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন তিনি। তার দাবি, কে বা কারা তাকে ও তার কর্মীদের হত্যার হুমকি দিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আরটিভি অনলাইনকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল হক নুর জানান, গতকাল (মঙ্গলবার) কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মীর মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমরা বরাবরের মতোই নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভিপি নুর বলেন, ইতিপূর্বে আমার ওপর যারা হামলা করেছে তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এসব হামলায় তাদের কোনো বিচার হয়নি। এখন আমাকে দেয়া হত্যার হুমকির সাথে সরকার দলের যোগসাজশ থাকতে পারে বলে আমি মনে করি।
এসজে




