ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে রিজভী মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পুরোহিতের জন্যও ভাতার ব্যাবস্থা করা হয়েছে।

দেশের প্রতিটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পূজার মণ্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন। নির্বিঘ্ন উৎসব পালনে সার্বিকভাবে সব মণ্ডপের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও সরকার।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনারা তিনদিন ছুটি চেয়েছিলেন, সেই জায়গায় পাঁচদিন ছুটি দেওয়া হয়েছে। প্রতি মণ্ডপে ৫০০ কেজি চাল দেওয়া হয়, সেখানে তিনি (প্রধানমন্ত্রী) ৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন।

এখন থেকে প্রতি মাসে প্রতিটি মন্দির আট হাজার করে টাকা পাবে এবং পুরোহিত ও সেবায়েতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। এটা তারেক রহমানের সরকার করেছেন, যোগ করেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রী স্কুলশিক্ষিকা নাসরিনের
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রী স্কুলশিক্ষিকা নাসরিনের
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
দিবসটি উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
আরও পড়ুন
শিশু হাসপাতালে চিকিৎসককে ধূমপান করতে দেখে ফেললেন প্রধানমন্ত্রী, অতঃপর...
নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা
মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর