ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বিরোধী দল মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের আগে এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে বিরোধী দলের সেই চুক্তিপত্র দেখানো উচিত। জামায়াতের আমির ডা. শাফিকুর রহমান ৫ আগস্টের রক্ত শুকানোর আগেই বলেছিলেন আওয়ামী লীগের সব কিছু মাফ করে দিবে।

বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত না করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। কিন্তু মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি এ অবস্থানকে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের জনগণ সচেতন এবং অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।

এ ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি।

কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
সাহস থাকলে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যর করে বলেছেন, সাহস থাকলে আপনি দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে। 
সাহস থাকলে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী
হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
আরও পড়ুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ