ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

তবে তার পদত্যাগের পেছনে ভিন্ন কারণও থাকতে পারে বলে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে আলোচনা রয়েছে। দলীয় সূত্রমতে, মন্ত্রিত্ব না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ অসন্তোষ থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
‘লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি’
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শীঘ্রই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে? ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’ তিনি লেখেন, গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি- আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’ ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’ পোস্টে শেষ অংশে রাশেদ খাঁন লেখেন, আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে। আরটিভি/এসআর
‘লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি’
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা এবং মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণা 
বাগেরহাটে জেলা যুবদলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণা 
আরও পড়ুন
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
ড. ওসমান ফারুকের সম্পদের পরিমাণ কত, জানা গেল হলফনামায়