ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করবে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত মেনে চলেছেন দলটির নেতাকর্মীরা।

তার এবারের জন্মদিন কেবল বয়সের আরেকটি মাইলফলক নয়; এটি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের প্রতীক। যে মানুষটি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন সরকারপ্রধানের দায়িত্বে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের পথচলা। তবে পারিবারিক উত্তরাধিকার তাকে পরিচিতি দিলেও রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে তাকে নিজের অবস্থান ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।

দীর্ঘ প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যদিয়ে তার পথচলা যেমন আলোচিত, তেমনি বিএনপির নেতাকর্মীদের কাছে তার প্রত্যাবর্তন ও নেতৃত্ব নতুন আশার উপলক্ষ হয়ে উঠেছে। এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব—জনগণের প্রত্যাশাকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া।

একজন রাজনৈতিক উত্তরসূরি থেকে নির্বাচিত সরকারপ্রধানে উত্তরণের এই অধ্যায়ই তার এবারের জন্মদিনকে দিয়েছে বিশেষ তাৎপর্য।

প্রবাসজীবনে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পায়। এ সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবও সামনে আনেন তিনি। এর মধ্যে ছিল ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, দলের নেতৃত্ব এবং নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন। বিরোধী দলের নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী, এবার জন্মদিনটি তার জীবনের নতুন এক অধ্যায়ের মধ্যেই উদ্‌যাপিত হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই, প্রশ্ন রাশেদ খাঁনের
কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই বলে প্রশ্ন তোলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই, প্রশ্ন রাশেদ খাঁনের
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকায় বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের তিনটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
আরও পড়ুন
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী