ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাজহার খন্দকার

প্রকাশ : ১০ জুলাই ২০১৬, ১০:৪৪ এএম

ফরিদপুরের বোয়ালমারী ময়না ইউনিয়নের মুরলির চর গ্রামের পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সালাম শিকদার (৪০)। তিনি কৃষিকাজ করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম জানান, আজ রোববার সকালে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে সালামকে কোপায় বিরোধী পক্ষের লোকজন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি। লাশ এখনো রাস্তার ওপর পড়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

নাসির মোহাম্মদ সেলিম জানান, গতকাল রাতে একই এলাকার জাহাঙ্গীর নামের একজনকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক
চট্টগ্রাম প্রেসক্লাবের  নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার। সিনিয়র সহসভাপতি পদে কাজী আবুল মনসুর, সহসভাপতি পদে মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদ রোকসারুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী জয়ী হন। কার্যনির্বাহী সদস্যর চারটি পদে বিজয়ী হয়েছেন ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, শহীদ উল আলম ও হেলাল উদ্দিন চৌধুরী। এর আগে শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। জেএইচ  
চট্টগ্রাম প্রেসক্লাবে সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক
চট্টগ্রামে শেষ হলো আন্তর্জাতিক বাণিজ্য
চট্টগ্রামে শেষ হলো আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা। শনিবার সকালে চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে অনুষ্ঠিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান। এসময় তিনি বলেন, এ মেলার মাধ্যম দেশিয় পণ্যের প্রসার হয়েছে। মাসব্যাপী চলা এ মেলায় বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের দুইশ স্টল অংশ নেয়। পরে মেলায় অংশ নেয়া শ্রেষ্ঠ স্টল ও প্যাভিলিয়নের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খলিলুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পেছনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে রপ্তানিখাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে। তিনি বলেন, এবারের মেলা যে উদ্দেশ্যে করা হয়েছে তা শতভাগ সফল না হলেও এরইমধ্যে দেশিয় পণ্য রপ্তানির জন্য বিপুল সংখ্যক অর্ডার পেয়েছে ব্যবসায়ীরা। জেএইচ
চট্টগ্রামে শেষ হলো আন্তর্জাতিক বাণিজ্য
খেয়ে না খেয়ে দিন কাটছে সাঁওতালদের
অর্থকষ্টে দিন কাটাচ্ছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির বাসিন্দারা। জেলার চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হবার পর থেকে কর্মহীন জীবন কাটছে তাদের। আয় না থাকায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন মৌসুমে শ্রমিকের কাজ করে দীর্ঘদিন জীবন-যাপন করে আসছিলেন সাঁওতাল পুরুষ ও নারীরা। কিন্তু গেলো নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হবার পর থেকেই সহায়-সম্বলহীন হয়ে সব ধরনের কাজের সুযোগ হারিয়েছেন তারা। এছাড়া নানা আতঙ্কে নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারছেন না তারা। ফলে ধানের মৌসুম শেষ হয়ে গেলেও কোনো কাজ করতে পারেননি তারা। আয়-উপার্জন না থাকায় তিন বেলা খাবার জুটছে না অনেকের। এ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। সাঁওতালদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। তবে সাঁওতালদের কর্মসংস্থানে নানা কর্মসূচি নেয়ার কথা চিন্তা করা হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক জানালেন, উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সাঁওতালদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের ঋণ দেবার বিষয় সরকারের বিবেচনায় আছে। এনএস/কে/এমকে
খেয়ে না খেয়ে দিন কাটছে সাঁওতালদের
আ’লীগ নেতাকে গুলি, পথচারী নারীর মৃত্যু
খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে পথচারী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। স্বামীর নাম চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাতরাস্তা মোড়ে মোটর সাইকেলের পেছনে বসা আওয়ামী লীগ নেতা ডনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে তার শরীরের কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। আহত নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে গেল ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর রায়পাড়া রোডে আওয়ামী লীগের এ নেতাকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এ ঘটনায় সামান্য আহত হন তিনি। ৩১ আগস্ট রাতে  নগরীর পিটিআই মোড়ে ছাত্রলীগ নেতা সৈকত হাসান রোহানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় জেড এ মাহমুদ ডনকে প্রধান আসামি করে খুলনা সদর থানায় মামলা করা হয়। ওয়াই/এসজেড
আ’লীগ নেতাকে গুলি, পথচারী নারীর মৃত্যু
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত ৪ জন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলু এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ওয়াই/এসজেড
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩