ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার’

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট সরকারও হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরতে গেলে স্পিকার প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার প্রস্তাব দেন। তবে নাহিদ ইসলাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ সময় স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রশ্নোত্তর পর্ব দিয়ে তারা কী করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তারা জানেন। তারা সরকারের জবাব প্রত্যাশা করছেন না, শুধু নিজেদের কথা বলতে চান। কথা বলার সুযোগ না দিলে অধিবেশন থেকে চলে যাওয়ার কথাও জানান তিনি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, গ্রামের বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, তিনি দুপুরে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। তার কাছ থেকে জানতে পেরেছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি। অথচ ওসি আগেই জানিয়ে দিয়েছেন, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি।

গতকালের অগ্নিসংযোগের ঘটনা এবং দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গও সংসদে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটছে।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না, সেই প্রশ্ন তুলতেই তিনি সংসদে বক্তব্য দিতে এসেছেন।

বক্তব্যের একপর্যায়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের মানবাধিকার নিশ্চিত না হলে এবং সরকার শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সব ইউনিটকে এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পরিবারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আহত হন তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য। ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। আরটিভি/এসআর
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর। 
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
পরিচয় মিলল ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারীর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানিয়েছে পুলিশ।
পরিচয় মিলল ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারীর
ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে প্রাণ রক্ষা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’ এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম। ভিডিওতে আরও দেখা গেছে, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে। হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরটিভি/এসআর    
ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে প্রাণ রক্ষা
আরও পড়ুন
সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের ‘তর্কবিতর্ক’
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী