ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত

সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়ে ‘সমমনা ইসলামী জোট’ গঠন করেছে ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

এ জোটে আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি আজ। ভাসানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী গণনেতা। ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া তার রাজনৈতিক জীবন বিস্তৃত হয়েছিল পাকিস্তানের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন পর্যন্ত।
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
আরও পড়ুন
বাসে আগুন ও ককটেল নিক্ষেপ, প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর