ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মানবাধিকার সংগঠন সোচ্চারের নতুন পরিচালনা পরিষদ গঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পিএম
শিব্বির আহমদ (বায়ে) ও কামরুল ইসলাম।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চারের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন উন্নয়ন অর্থনিতিবিদ ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্টডক্টোরাল ফেলো ড. শিব্বির আহমদ এবং সেক্রেটারি নিযুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর পিএইডি গবেষক মোহাম্মদ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোচ্চারের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

পরিচালনা পরিষদে আছেন ভিক্টিম সাপোর্ট বিভাগের ডিরেক্টর- ফিল্যান্ড স্মিথ ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজুল হাসান, আউটরিচ এবং কমিউনিকেশন বিভাগের ডিরেক্টর- ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের পিএইচডি গবেষক রাহনুমা সিদ্দিকা, মিডিয়া ও পাবলিকেশন বিভাগের- ডিরেক্টর ইউনিভার্সিটি অব আলাবামা বার্মিংহামের পিএইচডি গবেষক শফিকুল ইসলাম মাহফুজ এবং ট্রেজারার- ইউনিভার্সিটি অব মিজৌরি কলম্বিয়ার পিএইচডি গবেষক বোরহান উদ্দিন।

সোচ্চার- ‘Torture WatchDog Bangladesh’ গত ফেব্রুয়ারি এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এটি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটে নিবন্ধিত একটি মানবাধিকার সংগঠন যা বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কাজ করে। বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি, ভিক্টিমদের বিচার পেতে সহায়তা, নির্যাতন বন্ধে অ্যাডভোকেসি করে থাকে। ভিক্টিমদের জবানবন্দি প্রকাশ, নির্যাতকদের পরিচয় তুলে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আন্দোলনকারীদের তালিকা প্রকাশ ও আন্দোলনের বিভিন্ন বিষয়ে ডকুমেন্টেশন করাসহ বিভিন্ন প্রোজেক্ট নিয়ে সোচ্চার কাজ করছে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েদের বাঁচাতে গিয়ে প্রবাসী বাংলাদেশি দম্পতির মৃত্যু
সমুদ্র সৈকতে দুই মেয়েকে বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী দম্পতি মারা গেছেন। দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন স্বপন, তার স্ত্রী পাপড়ি একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন স্বপন। এদিন সৈকতে নেমে তাদের দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন বাবা-মা। মেয়েদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন ডুবে যান। এ ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে। স্বপন-পাপড়ি দম্পতির এমন মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তাদের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আরটিভি/এসএপি/এস
মেয়েদের বাঁচাতে গিয়ে প্রবাসী বাংলাদেশি দম্পতির মৃত্যু
সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন। রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  পরে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন, যেখানে তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদেরকে। তিনি এই পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে  কর্মকর্তা ও কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুনগত মান উন্নয়নের আহ্বান জানান।  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। উল্লেখ্য রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি স্কটল‍্যান্ড শাখার সদ‍্য সাবেক আহবায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) রাতে স্থানীয় ভোজন রেষ্টুরেন্টে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি স্কটল‍্যান্ড শাখার  সিনিয়র সদস‍্য সেলিম হায়দার। প্রধান অতিথি ছিলেন স‍দ‍্য সাবেক আহবায়ক কমিটি আহবায়ক আব্দুল মুহিত খান বাদশা। বিশেষ অতিথি ছিলেন সদ‍্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন। আলোচনা সভা পরিচালনা করেন সদ‍্য সাবেক সদস‍্য সচিব এডভোকেট মো মোস্তফা এবং এম এ ওয়াহাব ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম নান্না, খুরশেদ আলম, মনোয়ার পারভেজ জুয়েল, মাসুদ আহসান, মন্জু হায়দার, খালেদ হোসেন, খছরু মিয়া, মাসুম উদ্দিন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দলীয় সংগীতের (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ) শেষ হয়।
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ট্যুরিস্ট ভিসা আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের, সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কীভাবে শ্রদ্ধা জানাব তা আমার জানা নেই। তবে মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আমাদেরকে আরও স্বতঃস্ফূর্ত হতে হবে।   তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এ দেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সবকিছুতেই বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে। তাই আমরা আশা করতে চাই, সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরও বেশি আন্তরিক হবেন। বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানাই। তিনি আরও বলেন, ড. ইউনূস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বী। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এ জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এ দেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনও চিড় ধরার সম্ভাবনা নেই। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভিসা।  তিনি বলেন, বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে এ রাষ্ট্রদূত বলেন, মুশফিক আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত।
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানে অভিনেতা ও লেখক রাজুব ভৌমিককে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের নোয়াখালীর জেলার সন্তান রাজুব ভৌমিক ২০১২ সালের জুলাই মাসে এনওয়াইপিডি-তে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। সন্ত্রাস দমন ইউনিটে কাজ শুরু করে তিনি অসামান্য দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নিউইর্য়কের ব্রঙ্কস এলাকায় জনগণের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছেন। রাজুব ভৌমিক ২০২১ সালে তার যোগ্যতা ও নিষ্ঠার কারণে সার্জেন্ট পদে পদোন্নতি পান। তার নেতৃত্বে পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। এনওয়াইপিডি-তে তার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকের অনুষ্ঠানে লেফটেন্যান্ট রাজুব ভৌমিকের হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। কমিশনার টিশ তার বক্তব্যে আজকের পদোন্নতিপ্রাপ্তদের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং সম্প্রদায়ের প্রতি তার অবদানকে প্রশংসা করেন। পুলিশ বাহিনীতে তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। লেফটেন্যান্ট রাজুব ভৌমিক শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি পুলিশ বাহিনীর দায়িত্বপূর্ণ জীবনের পাশাপাশি সৃজনশীল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি তার অভিনীত পাশা চলচ্চিত্র অ‍্যামজান প্রাইমে মুক্তি পায়। তার লেখা ‘যে ছায়ায় সূর্য হাসে’ কবিতার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে। তিনি অভিনয়ে তার শৈল্পিক দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকদের অনুপ্রাণিত করেছেন।  
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
আরও পড়ুন
স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর
ক্যাম্পাসে নির্যাতিতদের গল্প তুলে ধরবে ‘সোচ্চার’
ইমরান খানকে কারাগারে রেখেই পাকিস্তানে ভোটগ্রহণ
কারা হেফাজতে মৃত্যুর রেকর্ড