ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যে সড়ক ‍দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভুত ট্যাক্সি ড্রাইভার ও ৩ কিশোর নিহত হয়েছে। তাদের সবার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়।

স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।

স্থানীয় পুলিশের তথ্যমতে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও আছেন। তাদের তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অপরজনের বয়স প্রায় ৫০ বছর। এ ছাড়াও অপর ৫ যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন

নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার।

এর বেশি পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বোল্টনের বাসিন্দা। ট্যাক্সি চালকের নাম মাসরব আলী। তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় তা ওপরের দিক থেকে উল্টে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। মরিশাসের গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান। এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। আরটিভি/টিআর
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামের বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।  গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক তিনি। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে। 
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
গত ৩১ অক্টোবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, ‘দ্য সাডেন ডেথ অব অ্যান এনভিডিয়া এআই প্রডিজি লিভস বিহাইন্ড বিটার অ্যাকিউজেশনস’। প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক জুশা এলিনসন।
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
আরও পড়ুন
রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্কের পর এবার টেনেসিতে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশির মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির