ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বোনের জন্য কেক নিয়ে ঘরে ফেরা হলো না নিশাতের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:০১ এএম
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯) নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিহত নিশাতের বাবা হেলাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।

নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিশাতরা চার বোন ছিলেন। দুটি ছোট—একজনের বয়স ৯, আরেকজনের মাত্র ৪। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। পরিবারটি ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামে।

আরও পড়ুন

নিশাতের চাচা জামাল আহমেদ শিমু সোমবার সকালে জানিয়েছেন,পরিবারের উডসাইডের বাড়িতে বিলাপ চলছে, নিশাতের বাবা-মা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ঘরের ভেতর সবাই কাঁদছেন। কিছুই আর আগের মতো নেই।

বোন নওশিন বিলাপ করতে করতে বলছিলেন, নিশাত ছিল অসম্ভব আশাবাদী একটি মেয়ে। সে সবসময় বলত, আল্লাহর ওপর ভরসা রাখো। সে বলত — আশা রাখো। মৃত্যু যেকোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকো। বর্তমানেই বাঁচো, এই মুহূর্তের জন্য বাঁচো। অতীত বা ভবিষ্যতে আটকে থেকো না। সে নিজেই জানত না যে তার সময় এত কম।

রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের মূল প্রতিষ্ঠান ওয়েস্ট কানেকশনসের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্তে তারা পুলিশকে পূর্ণ সহযোগিতা করছেন।

এ নিয়ে উডসাইড ও জ্যাকসন হাইটসের বাংলাদেশি বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
যে গোলাপি কেকের প্রেমে মশগুল বিশ্বখ্যাত স্টাইল আইকনরা
নেপালে পিঠে বোন নিয়ে মা-বাবার খোঁজে খুদে বালক, মনে করাল নাগাসাকির সেই ছবি
স্ত্রীকে ‘আপু’ ডাকা যাবে?