ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উদযাপন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের বেশি অতিথি অংশ নেন।

রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (আরএএমএস) ও রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর স্বাগত বক্তব্য পাঠ করা হয়। আরএএমএস-এর চেয়ারম্যান সের্গেই কালাশনিকভ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ. জি. খোজিন বক্তব্য দেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম স্বাধীনতা-পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা উল্লেখ করেন এবং বর্তমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

Mosco0012

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, জন কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
আরও পড়ুন
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন
ভারতে স্বাধীনতা দিবসে কংগ্রেস নেতাকে ছেলেসহ কুপিয়ে ও গুলি করে হত্যা
টানা দ্বিতীয় বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে