ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় ময়লার ডাম্পারে মিলল বাংলাদেশির মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:০৬ পিএম
নিহত রবিউল হাসান রবিন (৩৫)। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণাধীন এক ভবনের ময়লার ডাম্পার থেকে রবিউল হাসান রবিন (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে দেশটির বুকিত জলিল এলাকায় নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লা ফেলার স্থান (ডাম্পার) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার।

নিহত রবিন তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার ১৫ বছর বয়সী এক ছেলে, ৫ বছরের এক মেয়ে ও দুই বছরের একটি ছোট ছেলে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় যান রবিন। প্রথমে শাহ আলম এলাকায় কর্মরত থাকলেও প্রায় ১৫ দিন আগে বুকিত জলিলের একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে নতুন কর্মস্থলে যোগ দেন। গত সোমবার (৪ মে) সকালে কাজে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন মঙ্গলবার (৫ মে) বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লা ফেলার স্থান (ডাম্পার) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহতের শ্বশুর মো. রশিদ মিয়ার ভাষ্য অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর রবিনকে শ্রমিকদের বেতন হিসাবের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ দায়িত্বকে কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়।

পরিবারের ধারণা, সেই বিরোধের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ড্রাম্পারে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, নিহতের পরিবার লিখিত আবেদন করলে মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় তা ওপরের দিক থেকে উল্টে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। মরিশাসের গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান। এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। আরটিভি/টিআর
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামের বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।  গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক তিনি। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে। 
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
গত ৩১ অক্টোবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, ‘দ্য সাডেন ডেথ অব অ্যান এনভিডিয়া এআই প্রডিজি লিভস বিহাইন্ড বিটার অ্যাকিউজেশনস’। প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক জুশা এলিনসন।
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য