ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার, দূতাবাসের সতর্ক বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
ছবি: সংগৃহীত

কুয়েতে গৃহকর্মী (খাদ্দামা) হিসেবে গিয়ে কর্মস্থলে মানবিক সংকটের সম্মুখীন হওয়া আমেনা খাতুন নামে এক বাংলাদেশি নারীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১ জুলাই) কুয়েত পুলিশের প্রত্যক্ষ সহায়তায় তাকে উদ্ধার করে দূতাবাসের নিজস্ব তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

দূতাবাসের কাউন্সেলর মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত আমেনা খাতুনকে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী প্রেরণের বিষয়ে অদ্যাবধি বাংলাদেশ এবং কুয়েত সরকারের মধ্যে কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়নি।

এই আইনি সীমাবদ্ধতার কারণে কুয়েতে অভিবাসনপ্রত্যাশী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে দুই দেশের মধ্যে চুক্তি সই না হওয়া পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক কোনো ‘নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা’ সত্যায়ন করা সম্ভব নয় এবং হচ্ছেও না।

দূতাবাস গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এক বা একাধিক অসাধু ও স্বার্থান্বেষী চক্র সম্পূর্ণ অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী প্রেরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দালালের খপ্পরে পড়ে কুয়েতে আসার পর অনেক নারী গৃহকর্মীই বিভিন্ন মেয়াদে নির্যাতন, বন্দিদশা ও চরম মানবিক সংকটের শিকার হচ্ছেন।

দূতাবাস সুত্রে জানা গেছে, বিগত মাত্র তিন মাসে এই ধরনের অবৈধ প্রক্রিয়ায় কুয়েতে আগত সাতজন বাংলাদেশি নারী গৃহকর্মীকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহায়তায় উদ্ধার করে নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট সবার প্রতি কুয়েত দূতাবাস জোরালো অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার আগে যে কোনো বাংলাদেশি নারীকে গৃহকর্মী হিসেবে কুয়েতে আগমন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিরোধে অসাধু চক্রের প্রলোভন ও অপপ্রচার থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। এই মানব পাচারকারী চক্রগুলোকে প্রতিরোধ করার জন্য প্রবাসীদের সচেতনতা ও সহযোগিতা কামনা করে বলা হয়েছে—যদি কোনো ব্যক্তি এই অসাধু চক্রের সন্ধান বা তথ্য পান, তবে তা অনতিবিলম্বে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। কুয়েত প্রবাসী সব বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস সর্বদা সচেষ্ট।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবু ধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবু ধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২