ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

নিহত নাসরুল্লাহ ঢালুয়া ইউনিয়ন বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

জানা গেছে, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক রয়েছেন।

ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দায় স্বীকার করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা- শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক।
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!
ঘটনাটি নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা
মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হবে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন মানসম্মত সময় চালু হবে।
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা
পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ।
পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর কার্টিং স্লালম ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ডা. সারওয়ার হুসাইন চৌধুরী।
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার
আরও পড়ুন
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
বাড়ির পাশের খালে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
তাহসিফ হত্যা মামলায় ‘জুনিয়র বন্ধু’ দীপের ৪ দিনের রিমান্ড